গাভীকে মা হিসেবে শ্রদ্ধা করা




দুগ্ধবতী গাভীকে মনে করা হয় সর্বভূতের মাতা হিসেবে (মাতরঃ সর্বভূতানাং গাবঃ সর্বসুখপ্রদাঃ)

🚩>>#শ্রীচৈতন্যদেব গো-সম্পর্কে বলেছেন,

|| গোদুগ্ধ খাও তাই গাভী তব মাতা
বৃষ অন্ন উপজায় তাহে তেহ পিতা ||

🚩>>#বৃহৎপরাশরস্মৃতিতে, "গরুকে স্পর্শ করলে পাপ দূর হয়, গরুর সেবা করলে বিত্ত লাভ হয়, গোদান করলে স্বর্গলাভ হয়।"

(গরুর মস্তকে ব্রহ্মা, স্কন্ধে শিব, পৃষ্টে নারায়ণ, চরণে বেদসমূহ এবং গাভীর লোমে অন্যান্য দেবতারা অবস্থান করেন)

🚩>>#দেবলের মতে, "গরু অষ্টমঙ্গলের অন্যতম। অষ্টমঙ্গলসমূহ হলো── ব্রাহ্মণ, গরু, অগ্নি, স্বর্ণ, ঘৃত, সূর্য, জল ও রাজা। তাই গরুকে দর্শন, নমস্কার, অর্চনা ও প্রদক্ষিণ করলে আয়ু বৃদ্ধি পায়।"

🚩>>#ব্রহ্মপুরাণ অনুসারে, "গাভীকে প্রদক্ষিণ করলে সপ্তদ্বীপা পৃথিবী ভ্রমণের ফল লাভ হয়।"

🚩>>#বিষ্ণুপুরাণ মতে, "গরুর মল, মূত্র, ক্ষীর, ঘৃত, দধি ও রোচনা পরম পবিত্র ও বহুগুণযুক্ত।"

🚩>>#শ্রীল_প্রভুপাদ বলেছেন, "যেহেতু আমরা গাভীর দুধ সেবন করি তাই আমাদের উচিত গাভীকে মা হিসেবে শ্রদ্ধা করা। এটাই শিষ্টাচার।"

0 Comments